রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চৈতালী চক্রবর্তীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শুরু ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি

তালেবানকে সরাসরি আলোচনায় ডাকলেন আফগান প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তালেবানকে সরকারের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তালেবানের সঙ্গে খসড়া শান্তি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বনির্ধারিত একটি বৈঠক বাতিল ঘোষণা করার পর ঘানি রোববার এ আহ্বান জানালেন।

ট্রাম্পের গোপন শান্তি আলোচনা বাতিলের প্রতিক্রিয়ায় ঘানির কর্মকর্তারা এক বিবৃতিতে বলেছেন, “তালেবান যখন যুদ্ধবিরতিতে সম্মত হবে তখনই শান্তি আসবে।”

এদিকে,যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালেবানদের সাথে শান্তি আলোচনা বাতিলের ঘোষণা দেওয়ার পর জবাবে তালেবান বলছে, ‘আলোচনা বাতিলে সবচেয়ে বেশি ক্ষতি যুক্তরাষ্ট্রেরই হবে।’

বিবিসির সংবাদদাতা খুদাই নূর নাসিরের বক্তব্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের জবাবে তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা বলেন।

তিনি বলেন, গত শনিবার পর্যন্ত ট্রাম্প শান্তি চুক্তি আনুষ্ঠানিকভাবে চালিয়ে যেতে মার্কিন আলোচনাকারী দলকে নির্দেশ দিয়েছেন। ঘোষণা অনুযায়ী ২৩ সেপ্টেম্বর আফগান-মার্কিন শান্তি আলোচনার জন্য আরেকটি দিন নির্ধারণ করা হলেও এখন শান্তি আলোচনা স্থগিত করার ঘোষণা দিয়েছে তারা।

তিনি বিবৃতিতে আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যখন তালিবানদের সঙ্গে আলোচনা বাতিলের ঘোষণা দিচ্ছেন, এখন সবচেয়ে বড় ক্ষতি হবে মার্কিন যুক্তরাষ্ট্রেরই, তাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে বিশ্বাবাসীর কাছে, তাদের শান্তি বিরোধী অবস্থানও বিশ্ববাসী বুঝতে পারবে। তাছাড়া এখন থেকে আবার জান-মালের ক্ষতি আরও বেড়ে যাবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, আন্তর্জাতিক বাহিনী আফগানিস্তান থেকে যতদিন পর্যন্ত চলে না যাবে ততদিন তারা শান্তি আলোচনায় সন্তুষ্ট হবে না।

উল্লেখ্য, রোববার আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি ও তালেবান নেতাদের সঙ্গে ক্যাম্প ডেভিডে প্রস্তাবিত বৈঠক বাতিল করার পাশাপাশি তালেবানের সঙ্গে শন্তি আলোচনাও বাতিল করে দিয়েছেন

শনিবার রাতে ধারাবাহিক একগুচ্ছ টুইটার বার্তায় বলেন, আগামীকাল রোববার ক্যাম্প ডেভিডে তালেবান নেতাদের সঙ্গে আমার বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সে বৈঠক বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।

ট্রাম্প এমন সময় এ ঘোষণা দিলেন যখন আফগানিস্তান বিষয়ক বিশেষ মার্কিন প্রতিনিধি জালমাই খালিলজাদ গত সোমবার জানিয়েছিলেন, তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প অনুমোদন দিলেই তা স্বাক্ষরিত হবে।

গত এক বছরেরও বেশি সময় ধরে তালেবানের সঙ্গে খালিলজাদ নয় দফা বৈঠক করে ওই সমঝোতার খসড়া চূড়ান্ত করেছিলেন।

ওই সমঝোতার মূল ধারা ছিল আগামী ২০ সপ্তাহের মধ্যে আফগানিস্তান থেকে পাঁচ হাজার ৪০০ সেনা প্রত্যাহার। বর্তমানে আফগানিস্তানে প্রায় ‌১‌৪ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ