শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার বুড়িচংয়ে ‘বন্দুকযুদ্ধে’ তিন ডাকাত নিহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে।

রোববার দিবাগত রাত পৌনে ৩টার দিকে বুড়িচং উপজেলার কোমল্লায় গোমতী নদীর বেড়িবাঁধে এই ঘটনা ঘটে। এ সময় বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) চার পুলিশও আহত হয় বলেও জানানো হয়।

নিহত তিনজন হচ্ছেন– কুমিল্লার দেবিদ্বার উপজেলার জয়নাল আবেদীনের ছেলে বাবুল (৩৯), ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর দিঘিরপাড় গ্রামের তাজুল ইসলামের ছেলে এরশাদুল (২৬) ও বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের আবুল হাশেমের ছেলে অলি মিয়া (৪৩)।

কুমিল্লা ডিবি পুলিশের ওসি মুহা. মাঈনুদ্দিন জানান, গোমতী নদীর বেড়িবাঁধে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে বুড়িচং থানা পুলিশ ও ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে তিন ডাকাত আহত হয়। অন্যরা পালিয়ে যায়।

আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত হন বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস, এসআই মোজাম্মেল, এএসআই গোলাম মহিউদ্দিন ও কনস্টেবল রফিক। এ সময় পিস্তল, পাইপগান, গুলি ও রামদা উদ্ধার করা হয়।

নিহতদের বিরুদ্ধে ডাকাতি, খুন, অস্ত্র ও মাদকসহ পাঁচটির বেশি মামলা রয়েছে বলে তিনি জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ