রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চৈতালী চক্রবর্তীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শুরু ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি

বাংলাদেশ সীমান্তে লেজার ওয়ালের পাশাপাশি স্মার্ট সেন্সর বসাচ্ছে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে। এ কারণে বাংলাদেশ সীমান্তে লেজার ওয়ালের পাশাপাশি স্মার্ট সেন্সর প্রযুক্তিও ব্যবহার করবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। এই রকম বেশ কিছু পদক্ষেপ নিতে চলেছে বলে বিএসএফের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশকেও (বিজিবি) নিজেদের এলাকায় একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে বলেও জানা গেছে।

বিএসএফ সূত্রে জানা গেছে, আগামী এক বছরের মধ্যেই বাংলাদেশ-ভারত সীমান্তের বিশেষ জায়গাগুলো চিহ্নিত করবে বিএসএফ। পাশাপাশি নদী বা জলাভূমিতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে তারা।

যেসব অঞ্চলে স্বাভাবিকভাবে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না সেসব অঞ্চলে লেজার ওয়াল ও স্মার্ট সেন্সর প্রযুক্তি ব্যবহার করা হবে, যা রাতে এমনকি কুয়াশার মধ্যেও সক্রিয় থাকবে। খবর ডেইলি হান্ট।

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স সূত্র জানিয়েছে, এরই মধ্যে এই কর্মসূচি সফল করতে যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয় প্রক্রিয়া শুরু হয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়ন হলে ইন্দো-বাংলা সীমান্ত পরিস্থিতির আরও উন্নতি হবে।

উল্লেখ্য, এর আগে ভারত-পাকিস্তান সীমান্ত এলাকায় এই সমস্ত প্রযুক্তি পরীক্ষামূলকভাবে ব্যবহার করে সফলতা পাওয়া গেছে।

সেই ধারাবাহিকতায় এবার এই অঞ্চলে প্রথমবারের মতো লেজার ওয়াল ও স্মার্ট সেন্সর প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। এমনটাই মনে করা হচ্ছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ