বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

তাজিয়া ও গণেশ পূজা সামনে রেখে ভারতের বিভিন্ন স্থান থেকে ১৪২ তরোয়াল উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

১০ মুহররমে শিয়াদের তাজিয়া মিছিল ও হিন্দুদের গণেশ ‍পূজা সামনে রেখে ভারতের বিভিন্ন জায়গা থেকে প্রায় ১৪২টি ধারালো তরোয়াল উদ্ধার করেছে পুলিশ।

ভারতের ডেইলি বাসিরাত অনলাইনের বরাতে জানা যায়, ভারতের দরভাঙ্গা জেলার স্থানীয় পুলিশ ১৪ দোকানে অভিযান চালিয়ে ১৪২টির তরোয়াল জব্দ করেছে। পুলিশের এ পদক্ষেপের পর স্থানীয় দোকানদাররা দোকান থেকে অস্ত্র ও তরোয়াল সরিয়ে ফেলে।

পুলিশের ইনচার্জ দিলীপ কুমার পাঠক জানান, মুহররম ও গণেশ পূজা ওই এলাকায় বেশি পালন করা হয়। আমরা শৃঙ্খলা বজায় রাখতে অভিযান চালিয়ে দেশীয় আরো অনেক অস্ত্র উদ্ধার করেছি।

এদিকে, টহল পুলিশের শ্যারন কুমার গোয়ার্ড তিনটি দোকান থেকে আরো কয়েকটি অবৈধ তরোয়াল জব্দ করেছেন। থানা ইনচার্জ জানান, যারা অবৈধভাবে অস্ত্র রাখবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, এ জাতীয় তরোয়াল বিক্রি আইনী অপরাধ। সূত্র: বাসিরাত অনলাইন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ