শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার জায়নুল উলুম মাদরাসার নতুন মুহতামিম ও নির্বাহী মুহতামিম নির্বাচিত সহপাঠীর জানাজায় যেতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণ আলেমের শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য

ছেলেকে জ্বালানিমন্ত্রী নিয়োগ দিলেন সৌদি বাদশাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের শীর্ষপদে পরিবর্তনের ঘোষণা দিয়েছেন দেশটির রাজা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। এক রাজকীয় ডিক্রি জারি করে নতুন জ্বালানিমন্ত্রী করা হয়েছে বাদশাহর পুত্র প্রিন্স আবুদল আজিজ বিন সালমানকে।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া।

তেলসমৃদ্ধ দেশটিতে এ মন্ত্রণালয়কে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সৎ ভাই।

এমন এক সময়ে জ্বালানি মন্ত্রণালয়ে নিজের ছেলেকে নিয়োগ দিলেন বাদশাহ, যখন একদিকে সরকারি ব্যয় নির্বাহের জন্য তেলের ওপর নির্ভরতা বাড়ছে রাজতান্ত্রিক দেশটির। অন্যদিকে দাম কমছে জ্বালানি তেলের।

আগে যেখানে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ছিল ব্যারেল প্রতি ৮০ থেকে ৮৫ ডলার, এখন সেখানে এর ব্যারেল প্রতি দাম ৬০ ডলারেরও কম। এমন পরিস্থিতিতে সৌদি আরবের বাজেটেও ভারসাম্যের কথা বলছেন বিশ্লেষকরা।

প্রিন্স আবুদল আজিজ বিন সালমান কে?

জ্বালানি খাত নিয়ে প্রিন্স আবুদল আজিজ বিন সালমান-এর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ১৯৮৫ সালে মাত্র ২০ বছর বয়সে তিনি তৎকালীন জ্বালানিমন্ত্রীর উপদেষ্টা নিযুক্ত হন। ১৯৯৫ সালে তাকে তেল উপমন্ত্রী করা হয়।

প্রায় এক দশক ধরে এ দায়িত্ব পালনের পর তাকে সহকারী তেলমন্ত্রী করা হয়। ২০১৭ সালে জ্বালানি প্রতিমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত তিনি সহকারী তেলমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

শিক্ষাগত জীবনে তিনি কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস থেকে ডিগ্রি অর্জন করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ