শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

খুলনায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুলনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুস সামাদ।

আজ রোববার সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নিজখামার এলাকায় সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত সামাদ ব্র্যাক ব্যাংকের গোপালগঞ্জ শাখার কর্মকর্তা। তিনি যশোরের কেশবপুর উপজেলার বাসিন্দা।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রত্নেশ্বর মন্ডল জানান, আজ সকাল ৭টার দিকে আব্দুস সামাদ মোটরসাইকেলে করে কেশবপুর থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নিজখামার এলাকায় পৌঁছালে ডুমুরিয়াগামী বালু বোঝাই ট্রাক মটরসাইকেলে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার বাড়ি যশোর জেলার কেশবপুর উপজেলায়। লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ