রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চৈতালী চক্রবর্তীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শুরু ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি

কাশ্মীরে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলে ছররা গুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত অধিকৃত কাশ্মীরে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলে ছররা গুলি চালিয়েছে ভারতীয় বাহিনী। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে বলেও জানা যায়।

কাশ্মীরি মিডিয়া সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন উর্দূ জানিয়েছে, কাশ্মীরের স্বায়ত্তশাসন ও বিশেষ মর্যাদা বাতিলের ৩৫ দিন পরও অবরুদ্ধ অবস্থায় রয়েছেন উপত্যকার স্থায়ী বাসিন্দারা। আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

খবরে বলা হয়, শ্রীনগরে ছোটআকারে একটি তাজিয়া মিছিল বের হলে তা ছত্রভঙ্গ করে দেয় ভারতীয় বাহিনী। এসময় মুসল্লিদের ওপর টিয়ারশেলের পাশাপাশি পেলেট গান বা ছররা গুলিও ছোড়ে তারা। এতে তাজিয়া মিছিলে অংশ নেয়া বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

এর আগে গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা রদের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করেছিল ক্ষমতাসীন মোদী সরকার। ভারতের কেন্দ্রীয় সরকারসহ রাজ্যের স্থানীয় প্রশাসন সেখানকার পরিস্থিতি স্বাভাবিক বলে জানানো হলেও; কাশ্মীর জুড়ে এখনো সংঘর্ষ ও গ্রেফতারের ঘটনা ঘটছে বলে দাবি পাকিস্তানের।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ