রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শান্তি আলোচনার মাঝেই ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের চৈতালী চক্রবর্তীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শুরু ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর পুরাতন মালপত্র রাখার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত ২টার দিকে আগুনের এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসেরকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

কা‌শিমপুর ‌ডি‌বিএল ফায়ার সা‌র্ভি‌সের প‌রিদর্শক মিরাজুল ইসলাম জানান, রাতে কারাগারের ভিতরে মালপত্র রাখার গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসেরকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুরাতন টি‌ভি, ফ্রিজসহ কিছু মালামাল পুড়ে যায়। বৈদ্যু‌তিক শর্টসা‌র্কিট থে‌কে আগু‌নের সূত্রপাত হতে পারে বলে এই কর্মকর্তার ধারনা।

উল্লেখ্য, গত ৪ মে রাতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ এর ভেতর ক্যান্টিনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ