শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

এবার মসজিদ কমিটির পদেও ভোটের লড়াই, ক্ষুব্ধ এলাকাবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার মসজিদ কমিটিতে স্থান পেতে ভোটের লড়াইয়ে নামতে দেখা গেছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি মহল্লায়। নারায়ণগঞ্জের বন্দরের ২২ নং ওয়ার্ডে আমিন আবাসিক এলাকায় ৫নং রোডে প্রবেশ করতেই চোখে পড়ে ছবিসংবলিত রঙ-বেরঙের ব্যানার, রাস্তার দুই পাশের বাসা-বাড়িগুলোর দেয়ালে লাগানো হয়েছে পোস্টার, বিতরণ করা হচ্ছে লিফলেট। মসজিদ কমিটিতে স্থান পেতে দুটি প্যানেলে বিভক্ত প্রার্থীরা ভোট চাইছেন এলাকাবাসীর কাছে।

তবে স্থানীয়রা এ নির্বাচনকে কেন্দ্র করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলছেন, ইতঃপূর্বে মহল্লার মুরুব্বি, নামাজি, পরহেজগার ও জ্ঞানীদের পরামর্শের ভিত্তিতে গঠন হয়ে আসছে মসজিদ কমিটিগুলো। এবারই ব্যতিক্রম।

আগামী ১৩ সেপ্টেম্বর শুক্রবার মসজিদটিতে হতে যাচ্ছে ভোট গ্রহণ। মসজিদ কমিটির নির্বাচন নিয়ে এলাকাবাসীর দাবি, এই পদ্ধতিতে নির্বাচন হওয়ায় ইতোমধ্যেই অর্থের অপচয়, দলাদলির সৃষ্টি ও কোন্দল বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি পরস্পর শত্রুতার স্থায়ী বীজ বপন হচ্ছে।

মসজিদটির নির্বাচনটি নিয়ে একজন মুসল্লি নাম প্রকাশ না করার শর্তে জানান, আল্লাহর ঘরের খেদমত ও মুসল্লিদের খেদমত তো নয়ই বরং সামাজিক পদমর্যাদা বৃদ্ধির জন্য এভাবে মসজিদ কমিটির নির্বাচন হচ্ছে। এটা নৈতিক অবক্ষয় ছাড়া আর কিছু নয়।

ভোটের মাধ্যমে নির্বাচনের কারণ জানতে চাইলে মসজিদের সভাপতি পদপ্রার্থী মোজাম্মেল হক বলেন, ২০১০ সাল থেকে মসজিদ কমিটির বিভিন্ন পদ দখল করে আছে শাহজাহানরা। যোগ্যতা ও সৎ ইচ্ছা না থাকলেও বারবার নিজেদের নিজ নিজ পদে বহাল রেখে তারা কমিটি গঠন করতেন।

তিনি বলেন, আমার বিষয়টির প্রতিবাদ করে নানাভাবে প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তারা না মানায় আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসি সাহেবকে জানাই। পরে বাড়ির মালিক, স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও প্রশাসন নিয়ে বসা হলেও সিদ্ধান্ত তারা মানেনি। আমরাও ছাড়ব না। তাই শেষ পর্যন্ত নির্বাচন করতে বাধ্য হয়েছি।

জানা গেছে, আল-আমিন জামে মসজিদ ও পঞ্চায়েত কমিটিতে দুটি প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মসজিদটিতে ভোটার রয়েছে ২১৯ জন। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন বন্দর উপজেলা পল্লী উন্নয়ন সমবায় অফিসার।

একটি প্যানেলে সভাপতি প্রার্থী হয়েছেন হাজী মোজাম্মেল হক, সহ-সভাপতি আশরাফ উদ্দিন খান, সাধারণ সম্পাদক পদে লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাহবুব-আর-রশিদ ও কোষাধ্যক্ষ প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার। প্রতিদ্বন্দ্বী প্যানেলে সভাপতি হিসেবে রয়েছেন মো: আব্দুল কাইউম, সহ-সভাপতি পদে মো: জিয়াউদ্দিন, সাধারণ সম্পাদক পদে মো: শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজী মোহাম্মদ আলী ও কোষাধ্যক্ষ পদে লড়ছেন হাজী আমজাদ হোসেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ