রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ফরিদপুরের আলোচিত রাজনীতিবিদ মুফতি রায়হান জামিল ইসলামী আন্দোলনে যোগদান ‘আমিরে হেফাজতকে নিয়ে ইলিয়াসের কুরুচিপূর্ণ মন্তব্য অত্যন্ত নিন্দনীয়’ ‘জমিয়ত নিরেট রাজনৈতিক দল নয়, মূল কাজ ইসলাম সংরক্ষণ’ পাসপোর্টে যুক্ত হচ্ছে শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমের ছবি ‘গণভোটের রায় অমান্য করে সরকার জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে’ কেরানীগঞ্জের মরহুম আলেমদের জীবন ও কর্মের ওপর গ্রন্থের মোড়ক উন্মোচন নামাজরত অবস্থায় লুটিয়ে পড়ে মুসল্লির মৃত্যু হেফাজত আমিরকে নিয়ে সাংবাদিক ইলিয়াসের মন্তব্য, ছাত্র জমিয়তের নিন্দা রাতের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের আভাস ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সৌদি আরবকে অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র

আশা ছাড়েননি ভারতের বিজ্ঞানীরা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁদে নামার শেষ মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ভারতের চন্দ্রযান-২। এতে এক প্রকার মুষড়ে পড়েন ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) বিজ্ঞানীরা। তবে এখনও আশা ছাড়তে নারাজ ইসরোর বিজ্ঞানীরা!

ভারতের স্থানীয় সময় শুক্রবার রাত ১.৩৮ মিনিটে অবতরণের প্রক্রিয়া শুরু হয় চন্দ্রযান-২ এর। চাঁদের মাটি থেকে তখনও ২৮ কিলোমিটার দূরে ল্যান্ডার বিক্রম। ধীরে ধীরে তার গতি কমানো শুরু হয়।

ইসরোর বিজ্ঞানীরা ঘোষণা করে, চারটি ধাপে নামবে বিক্রম নামবে চাঁদের মাটিতে। ১৫ মিনিট ধরে চলবে এই অবতরণ। এ-ও জানানো হয়, সবকিছুই পরিকল্পনা মাফিক এগোচ্ছে। তার পর আরও কয়েক মিনিট। বিক্রম তখনও ২১০ মিটার/সেকেন্ড গতিবেগে চাঁদের দিকে ছুটছে। তার পরেই হোঁচট। শেষমুহুর্তে সংকেত পাঠানো বন্ধ করে দেয় বিক্রম।

ওসময় মুষড়ে পড়ে ইসরোর বিজ্ঞানীরা। তবে নরেন্দ্র মোদি বিজ্ঞানীদের বলেন, এটা জীবনের উত্থান ও পতন। এটা কম কৃতিত্ব নয়। আমি আপনাদের অভিন্দন জানাই। আপনারা সবাই দেশ, বিজ্ঞান ও মানুষের জন্য দারুণ কাজ করেছেন, সবরকমভাবে আমি আপনাদের সঙ্গে রয়েছি, সাহসের সঙ্গে এগিয়ে চলুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ