রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চৈতালী চক্রবর্তীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শুরু ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি

মোহাম্মদ মুরসির ছেলের মৃত্যু রহস্যজনক: ব্রাদারহুড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ছোট ছেলে আব্দুল্লাহ মুরসির মৃত্যুকে রহস্যজনক হিসেবে ঘোষণা করেছে ব্রাদারহুড। ব্রাদারহুডের এক বিবৃতিতে বলেছে, আব্দুল্লাহ মুরসি ছিলেন খুবই তরুণ। এতো অল্প বয়সে তার হৃদরোগে আক্রান্ত হওয়ার বিষয়টি রহস্যজনক।

এর আগে, গত বুধবার রাতে আব্দুল্লাহ মুরসি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৪ বছর। বাবার মৃত্যুর দুই মাস পর তিনি মারা গেলেন।

আব্দুল্লাহ মুরসির ভাই আহমেদ বলেছেন, আব্দুল্লাহ রাজধানী কায়রোয় বন্ধুর সঙ্গে গাড়ি চালাচ্ছিলেন। এ সময় হঠাৎ খিঁচুনির পর অসুস্থবোধ করেন। এরপরই তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

বাবার মৃত্যুর জন্য প্রথম থেকেই দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের দায়ী করে আসছিলেন আব্দুল্লাহ মুরসি। তিনি পরিবারের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন আসছিলেন। এ কারণে তাকে কৌশলে হত্যা করা হতে পারে বলে অনেকেই আশঙ্কা করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ