শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

পুলিশের ভয়ে এসআইয়ের নাম প্রত্যাহার করে সেই গৃহবধূ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোরের শার্শায় গণধর্ষণের মামলা থেকে পুলিশের ভয়ে এসআই খায়রুলের নাম প্রত্যাহার করেছেন বলে দাবি নির্যাতিতা গৃহবধূর। তবে বিষয়টি অস্বীকার করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার।

শুক্রবার সকালে (৬ সেপ্টেম্বর) নিজ বাড়িতে নির্যাতিতা সাংবাদিকদের জানান, অভিযুক্ত পুলিশ কর্মকর্তা প্রায়ই নির্যাতিতার বাড়ি গিয়ে টাকা নিতেন। আতঙ্ক থেকেই খায়রুলের নাম মামলা থেকে বাদ দিতে বাধ্য হন তিনি।

তবে বিষয়টি অস্বীকার করে পুলিশ জানায়, কয়েক দফা খায়রুলকে উপস্থিত করা হলেও নির্যাতিতা নিজেই নাম বাতিল করে দেয়।

এদিকে বেলা ১১টায় বিএনপির নারী ও শিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় নেতারা ঐ নারীর বাড়ি গিয়ে তার সাথে কথা বলেন। এ সময় দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ