বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কাশ্মীর নিয়ে কথা বলে বিপাকে সমাজকর্মী শেহলা রশিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীর নিয়ে কথা বলায় শেহলা রশিদ নামে এক সমাজকর্মীর বিরুদ্ধে মামলা করেছে দিল্লি পুলিশ। তার বিরুদ্ধে দেশদ্রোহিতা, দাঙ্গায় উস্কানিসহ কয়েকটি মামলা করা হয়।

ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী আলাখ অলোক শ্রীবাস্তবের অভিযোগের ভিত্তিতেই এই মামলা করা হয়। শ্রীনগরের বাসিন্দা শেহলা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্রী। বর্তমানে তিনি ওই বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন।

শেহলা রশিদ বলেন, ‘আমার বক্তব্যের বিষয়ে সেনা কর্তৃপক্ষ তদন্ত শুরু করলেই আমি তাদের হাতে প্রমাণ তুলে দেব। আমি যা বলেছি, পুরোটাই কাশ্মীর থেকে আসা লোকজনের বিশ্বাসযোগ্য কথোপকথনের ভিত্তিতে। মিথ্যে বলার কোনও প্রশ্নই নেই। আমি একটা নয় অনেকগুলো অভিযোগ তুলেছি।’

সম্প্রতি শেহলা রশিদ অভিযোগ করেন, ভারতের সেনারা কাশ্মীরে খেয়ালখুশি মতো বাড়িতে অভিযান চালাচ্ছে। তারা বাসিন্দাদের তুলে নিয়ে যাচ্ছে। গ্যাস-পানি বন্ধ করে দেওয়া হচ্ছে।

কাশ্মিরের পরিস্থিতি নিয়ে মন্তব্যের জন্য শেহলা রশিদের বিরুদ্ধে এর আগে ফৌজদারি অভিযোগ দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অলোক শ্রীবাস্তব। ভারত সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে ভুয়া সংবাদ ছড়ানোর অভিযোগে ওই সময় তিনি তাকে গ্রেফতারেরও দাবি জানান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ