শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

আওরঙ্গবাদে ইমামের উপর হামলা, রাজস্থানে কাশ্মীরিকে পিটিয়ে আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের বিহারের আওরঙ্গবাদ জেলার অন্তর্গত ১ নম্বর বরাতপুর মহল্লার ইমামকে কয়েকজন দুস্কৃতকারী মারধর করে জখম করে।

বিশ্বস্ত সূত্রমতে, ইমামের অবস্থা সঙ্কটজনক বলে জানা গেছে, তিনি এ এলাকায় দশ বছর ধরে নামাজ পড়াচ্ছেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, আজ শুক্রবার দোকানে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত তাকে লাথি মারতে শুরু করে। বুকের উপর পা রেখে আঘাত করতে থাকে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে রক্তাক্ত করে।

এরই মধ্যে ইজাজ খান নামের একটি ছেলে এ পথ দিয়ে যাচ্ছিল। সে তার এলাকার ইমামকে মারতে দেখে তাকে বাঁচানোর চেষ্টা করলে সেও আহত হয়। খবরে বলা হয়েছে, ইজাজ খানের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ তিন হিন্দু সন্ত্রাসীকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করে।

এদিকে রাজস্থানের আলওয়ারে আরেক মুসলিম যুবককে পিটিয়ে আহত করেছে জনতা। যদিও পুলিশ ঘটনাস্থলে এসে যুবকটিকে অত্যাচারী জনতার হাত থেকে উদ্ধার করেছে।

তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তার বাড়ী কাশ্মীরে। উপস্থিত জনতা তাকে পিটানোর ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিলে তা ভাইরাল হয়ে যায়।

নিমরানা একজন কলেজ ছাত্র, পুলিশ এ বিষয়ে তার সহপাঠিদের জিজ্ঞাসাবাদ করছে, পুলিশ বলছে যুবকের কাছ থেকে সমস্ত তথ্য পাওয়ার পরে তার পরিবারকে এ বিষয়ে অবহিত করা হবে। পুলিশ তদন্ত করছে বিষয়টির।

সূত্র: দ্যা ইনকিলাব

-এটি/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ