শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

সৌদিতে ডোবা থেকে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের মক্কা নগরীর ওয়াদিয়ে রেহেজান এলাকার কৃষি খামারের একটি ডোবা থেকে জসিম উদ্দিন নামের এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে সৌদি পুলিশ।

জসিম উদ্দিন (৪০) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন চরম্বা ইউনিয়ন ৭নং ওয়ার্ডের নোয়ারবিলা এলাকার মোজার সওদাগরের ছেলে।

নিহতের স্বজনরা জানান, পবিত্র মক্কা নগরী থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে ওয়াদি রেহেজান নামক এলাকায় সৌদি নাগরিকের কৃষি খামারে একই ইউনিয়নের ৭/৮ জন বাংলাদেশি কৃষি শ্রমিক কাজ করতেন।

৩০ আগস্ট শুক্রবার কাজ শেষে নিজ বাসায় ফেরার পর তাদের কয়েকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হলে একজন লাঠি দিয়ে জসিম উদ্দিনের মাথায় আঘাত করে। আঘাতের ফলে ঘটনাস্থলে জসিম উদ্দিন (৪০) নামের ঐ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়।

নিহত প্রবাসীর মরদেহ কৃষি খামারের পাশের একটি ডোবায় ফেলে রেখে তারা সকলে পালিয়ে যায়। তিনদিন পর তাদের মধ্য থেকে একজনের গোপন সংবাদের ভিত্তিতে সৌদি পুলিশ ডোবা থেকে মুহাম্মদ জসিম উদ্দিনের মরদেহ উদ্ধার করে মক্কা বাদশাহ আব্দুল আজিজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে ২ জন প্রবাসী বাংলাদেশিকে আটক করে স্থানীয় পুলিশ। তবে এ ঘটনার বিষয়ে জেদ্দাস্হ বাংলাদেশ কনস্যুলেটের কোনো বক্তব্য পাওয়া যায়নি ।

উল্লেখ্য, নিহত জসিম উদ্দিন মাত্র আড়াই মাস আগে সৌদি আরবে এসেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ