শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

'রোহিঙ্গা সম্পর্কে বিশ্বকে বিভ্রান্ত করেছেন সুচি, তার পদত্যাগ করা উচিত'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারে মানবাধিকার প্রশ্নে জাতিসংঘের র‌্যাপোটিয়ার ইয়াং লি বলেছেন, রোহিঙ্গা সংকট নিরসনে অংসাং সূচি তার দেশে রাষ্ট্রবিহীন মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে নির্যাতন সম্পর্কে ভয়ানকভাবে ভুল তথ্য দিয়ে বিশ্বকে বিভ্রান্ত করেছেন। নোবেল বিজয়ী সূচি রোহিঙ্গা সমস্যা সমাধানে হাত পা গুটিয়ে বসে আছেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন’এর সাথে এক বৈঠকে ইয়াং লি একথা বলেন। লি বলেন, সূচি সামরিক নিষ্পেষণ থেকে মুক্ত হলেও তাকে আর গণতন্ত্রের কর্মী বলা যায় না।

ইয়াং লি বলেন, দশকের পর দশক ধরে রোহিঙ্গাদের ওপর নির্যাতন চলছে। এ নিয়ে সূ চির সত্য কথা বলা উচিত নইলে তার পদত্যাগ করা উচিত।

সময় এসেছে তার কথা বলার এবং রোহিঙ্গাদের সম্পর্কে বাক্য ব্যবহারের। রোহিঙ্গারা যাতে নিজেদের স্বকীয়তা বজায় রাখে সে সুযোগ তার নিশ্চিত করা উচিত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ