শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাতের সমালোচনার জবাবে আল্লামা মাদানী যা বললেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

ভারতের জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি আল্লামা আরশাদ মাদিনী ও ভারতের হিন্দুত্ববাদী সংগঠন ‘আরএসএস’ প্রধান মোহন ভাগবতের মধ্যে বৈঠকের পুরো দেশজুড়ে তীব্র সমালোচনা হচ্ছে বলে জানা গেছে। তবে আল্লামা মাদানী এ সমালোচনার জবাব দিয়েছেন।

জানা যায়, কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি, সাহারানপুরের প্রবীণ রাজনীতিবিদ ইমরান মাসউদ মাওলানা আরশাদ মাদানী ও মোহন ভাগবতের বৈঠক বিষয়ে বলেন, দেওবন্দের গৌরবময় ইতিহাসকে কলঙ্কিত করেছে।

ব্রিটিশদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা এ প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ। এর প্রতিনিধি হলেন মাওলানা মাদানী, কেন তিনি আরএসএসের প্রধানের সঙ্গে সাক্ষাত করবেন? ইমরান মাসউদ প্রশ্ন করে বলেন হঠাৎ ব্রিটিশ বন্ধুদের সাথে হাত মিলাতে কোন বাধ্যবাধকতা এল?

কংগ্রেস এ নেতা বলেন, যারা মুসলমানদের কে হত্যা করে মুসলিমদের নির্যাতন করে, তাদের ব্যাপারে ভয় দেখায়। সাবধানে থাকতে বলে জমিয়ত। আজ তারাই সদর দফতরে তাদের সঙ্গে দেখা করতে যায়, কেন?

কিন্তু এ সমালোচনার জবাবে আল্লামা মাদানী বলেছিলেন, বর্তমান পরিস্থিতিতে আমরা তার সামনে এ দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতে গিয়েছি, দেশের জন্য ভ্রাতৃত্ব ও ভালবাসায় এ সময়ে একসাথে কাজ করা দরকার। দেশ আমাদের সবার। এভাবে চলতে থাকলে আগামী দিনগুলি সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠদের জন্য অত্যন্ত ক্ষতিকারক হিসাবে প্রমাণিত হবে।

তিনি আরো বলেন, আমরা অনুভব করি ও চাই আমাদের এ দেশের যেনো কোনো ধরণের ক্ষতি না হয়। সুতরাং আমাদের একসাথে কাজ করা উচিত। মাদানী আরো বলেন, মোহন ভগবত তার কথা অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন।

তিনি আরো জানান, আমরা সম্প্রীতি চাই, আর আমাদের এ বৈঠকের পরপরই মোহন ভগবত থেকে একটি ভিডিও বার্তা পাওয়া যায়, যাতে তিনি তার সমস্ত সহকর্মীকে এই বার্তা দিয়েছিলেন, তারা হিন্দু মুসলিম সংহতির প্রতি ভালবাসার সঙ্গে কাজ করে।

মাওলানা আরশাদ মাদনী আরো বলেন, দেশের জন্য আমাদের প্রচেষ্টা এভাবেই অব্যাহত থাকবে। আমরা আশা করি আগামী দিনের মধ্যে আমরা আজকের চেয়ে আরও ভারো কাজ করতে সক্ষম হবো। দেশের মুসলিম ও নাগরীকরা ভালো থাকুক এটাই আমরা চাই। সূত্র: দ্যা ইনকিলাব

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ