শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

নিজের মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ করলেন বাবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আমদী গ্রামের রিকসন নামের এক মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন বাবা।

আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) তাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। সে উপজেলার সনমান্দী ইউনিয়নের আমদী গ্রামের হোসেন আলীর ছেলে।

সোনারগাঁ থানার এএসআই নারায়ণ চন্দ্র গণমাধ্যমকে জানান, রিকসন দীর্ঘ দিন মাদক সেবন করে আসছে। মাদক সেবনের টাকার জন্য বিভিন্ন স্থানে চুরি করত সে। এ জন্য তার বাবা অনেকবার জরিমানাও দিয়েছেন। ছেলের কাজে অতিষ্ঠ হয়ে আজ নিজেই পুলিশের কাছে তুলে দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন মাসের কারাদণ্ড দেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ