রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
তৃণমূলকে আরও সক্রিয় করার আহ্বান বিকেএম মহাসচিবের হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়ার কেন্দ্রীয় ‘আসাতিযা সম্মেলন’ ৬ আগস্ট মাওলানা মুহিউদ্দীন খানের সঙ্গে হুমায়ূন আহমেদের সম্পর্কের অনন্য অধ্যায় সংস্কার নয়, মূল টার্গেট মাদরাসাব্যবস্থাকেই আঘাত করা ‘শাপলা শহীদদের লাশ গুমের অপচেষ্টা হয়েছিল, এজন্য অনেকের সন্ধান পাওয়া যায়নি’ প্যারিসের গ্র্যান্ড মসজিদের শতবর্ষ উদযাপন জুলাই প্রত্যাশা পূরণ হয়নি, ইসলামকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে: পীর সাহেব চরমোনাই জুলাই সনদ বাস্তবায়ন বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল শাপলা হত্যাকাণ্ডের মামলার তদন্তের অগ্রগতি জানতে ট্রাইব্যুনালে হেফাজত নেতারা

জেলে যাওয়া উচিত জাকারবার্গের: মার্কিন সিনেটর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের গোপনীয়তা নীতিমালা নিয়ে মার্কিন নাগরিকদের মিথ্যা বলায় মার্ক জাকারবার্গের কারাদণ্ড হওয়া উচিত বলে মত দিয়েছেন মার্কিন সিনেটর রন ওয়াইডেন।

উইলিয়ামেট উইক নামে এক ওয়েবসাইটে দেয়া সাক্ষাৎকারে ওয়াইডেন বলেন, গোপনীয়তার বিষয়ে জাকারবার্গ বারবার মার্কিন নাগরিকদের মিথ্যা বলে এসেছেন। আমি মনে করি তাকে ব্যক্তিগতভাবে দায়ী করা উচিত, যার মধ্যে আর্থিক জরিমানা থেকে শুরু করে অন্যান্য সব কিছু থাকবে। কারাদণ্ডের সম্ভাবনা আছে কি না তাও দেখা উচিত। কারণ তিনি অনেক মানুষের ক্ষতি করেছেন। আর এটির জন্য বিধানও রয়েছে, যদি প্রতিষ্ঠান প্রধান আর্থিক বিষয়ে মিথ্যা বলেন, তাকে ব্যক্তিগতভাবে দায়ী করা যেতে পারে।

অবশ্য ইউনিভার্সিটি অব অরিগনের টিম গ্লিসন ভিন্ন মত প্রকাশ করেছেন। তিনি বলেন, জাকারবার্গের বিরুদ্ধে অপরাধের দণ্ডের বিষয়টি দুর্বল। অপর দিকে ফেসবুক প্রধান বা চেয়ারম্যানের পদ থেকে তিনি সরবেন কি না শেয়ারধারীদের এমন প্রশ্ন সম্প্রতি এড়িয়ে গেছেন জাকারবার্গ।

২০১৮ সালে কনজিউমার ডেটা প্রোটেকশন অ্যাক্ট নামে একটি বিল পাস করায় ভূমিকা রেখেছেন সিনেটর ওয়াইডেন। এতে বলা হয়েছে যে প্রতিষ্ঠানগুলো গ্রাহকের গোপনীয়তা নীতিমালা অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এতে আরও বলে হয় নির্বাহী কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে কারাদণ্ড এবং ৫০ লাখ মার্কিন ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ