শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

আসাম 'সুরক্ষিত' ঘোষণার সংবাদ ভিত্তিহীন, যেতে পারবেন বিদেশি সাংবাদিকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবৈধ অভিবাসীদের তাড়াতে এনআরসি প্রকাশের পর আসামকে 'সুরক্ষিত' ঘোষণার পাশাপাশি সাংবাদিকদের রাজ্য ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। এমন একটি সংবাদ আসামের স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। এ সংবাদ সত্য নয় বলে জানিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (এমএইচএ)।

বুধবার (৪ সেপ্টেম্বর) ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

আসামের স্থানীয় গণমাধ্যমের ওই খবরকে ভিত্তিহীন দাবি করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ তথ্য অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। সঠিক নয়।

বিবৃতিতে বলা হয়েছে, আসামে কোনো ধরনের প্রোটেক্টেড এরিয়া পারমিট (পিএপি) কিংবা রেসট্রিক্টেড এরিয়া পারমিট (আরএপি) ঘোষণা দেয়া হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে যেকোনো দেশের সাংবাদিক আসাম সফর করতে পারবেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টুইটবার্তায় বলেছেন, যেকোনো বিদেশি সাংবাদিক, তারা ভারতভিত্তিক কিংবা ভারতের বাইরের হলেও আসাম সফরে যেতে পারবেন। তবে এক্ষেত্রে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। অনুমতিপত্র দেয়ার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে অভ্যন্তরীণভাবে পরামর্শ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আসাম প্রদেশে কোনো ধরনের পিএপি কিংবা আরএপির প্রয়োজন নেই।

ওই মুখপাত্র বলেছেন, স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে যে তথ্য দেয়া হয়েছে তা ভুল এবং অসত্য। পররাষ্ট্র কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের কোনো নির্দেশনা জারি করেনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ