শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

রাজশাহী সীমান্তে বিএসএফের গুলিতে ১০ বাংলাদেশি আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছররা গুলিতে অন্তত ১০ বাংলাদেশি আহত হয়েছেন। তাদের রাজশাহীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে রাজশাহীর চর খানপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- খানপুর গ্রামের কৃষক রুমোন (২৩), সুজন (২৩), সোহেল (২৮), দুলাল (৩৫), রবিউল (৩২) রুবেল (২৫), দলাল (৪০), জোটু (৪০), সুরুজ (১৯) এবং সুমন (৩০)।

আহতরা জানান, সকালে তারা বাংলাদেশের সীমানার ভেতরেই জমিতে কাজ করছিলেন। তখন বিএসএফ সদস্যরা ট্রাকে করে এসে তাদের ওপর অতর্কিতভাবে শর্টগানের ছররা গুলি ছুড়তে শুরু করেন। তারা তখন দিকবিদিক ছুটতে শুরু করেন। আহত হন অন্তত ১০ জন। তখন বিএসএফ সদস্যরা বাংলাদেশের সীমানার ভেতরে এসে তাদের কাজ করার হাসুয়া, কোদাল জব্দ করে নিয়ে যান।

বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বলেছেন, ছররা গুলিতে বাংলাদেশি তিনজন কৃষক আহত হওয়ার খবর তাদের কাছে আছে। তবে ১০ জনের বিষয়টি তাদের জানা নেই। আর শর্টগান দিয়ে এলোপাথাড়ি রাবার বুলেট ছোড়া হয়েছে বলে তারা শুনেছেন। এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে খোঁজ-খবর নেয়া হচ্ছে।

বিজিবির এ কর্মকর্তা বলেন, বিএসএফ তাদের জানিয়েছে যে, সকালে তিন-চারজন্ বাংলাদেশি ব্যক্তি ঘাস কাটতে কাটতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে পড়েছিলেন। তখন বিএসএফ রাবার বুলেট ছোড়ে। তখন বাংলাদেশিরা গ্রামে পালিয়ে আসেন।

তিনি বলেন, বিএসএফ আরও জানিয়েছে, পরে গ্রামবাসী একত্রিত হয়ে বিএসএফের ওপর হামলা করতে যায়। এ সময় ‘আত্মরক্ষায়’ বিএসএফ রাবার বুলেট ছোড়ে।

তবে এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানান বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ