শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

পিরোজপুরে অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পিরোজপুরের মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কাদের হাওলাদার ক্যাদার (৪৮) নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলচালক হাবিব হাওলাদার (৩২) গুরুতর আহত হন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের বয়াতিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ক্যাদারকে মৃত ঘোষণা করেন। আহত হাবিবকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।

ক্যাদার উপজেলার সূর্যমনি গ্রামের রত্তন আলী হাওলাদারের ছেলে ও দুই সন্তানের জনক। গুরুতর আহত হাবিব একই গ্রামের নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে।

এ ঘটনায় ভাড়ায়চালিত অ্যাম্বুলেন্সটি ও চালক উপজেলার দেবত্র গ্রামের ইউসুব আলীর ছেলে ফরিদকে (২৯) আটক করেছে পুলিশ।

মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমিন জানান, এ ঘটনায় অ্যাম্বুলেন্সটি ও চালক ফরিদকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ