বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কাবা শরিফের গিলাফের দুর্লভ যে ২৫টি ছবির প্রদর্শনী হলো রিয়াদে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

সৌদি আরবের রাজধানী রিয়াদে কাবা শরিফের দুর্লভ ছবি নিয়ে একটি প্রদর্শনী হয়েছে। একজন ফটোগ্রাফার ২০০০ সাল থেকে নিজের কাছে যত্ন করে রেখেছেন কাবার গিলাফের বিভিন্ন সময়ের ছবি। তিনি একটি ফিচারও করেছেন আল আরাবিয়া ডটনেট উর্দু নিউজে। আওয়ার ইসলাম পাঠকের জন্য সে ফিচারটি তুলে ধরা হলো।

ধর্মপ্রাণ মানুষের হৃদয়কে নাড়া দেয়া কাবা ও কাবার গিলাফের দুর্লভ ছবির সৌন্দর্য, শৈল্পিকতা ও মনোমুগ্ধকর দৃশ্য দর্শকদের মুগ্ধ করেছে।

সৌদি আরবের ফটোগ্রাফার রইদ আল-হাইয়ানী আল আরবিয়া ডটকমকে বলেন, বহুবছর ধরে ফটোগ্রাফির মাধ্যমে কাবা ও কাবার গিলাফের সিরিজ ছবি সংগ্রহ করার চেষ্টা করছি আমি।

২৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলা এ প্রদর্শনী সম্পর্কে এক প্রশ্নের জবাবে আল-হায়ানী বলেন, রিয়াদের এ প্রদর্শনীতে কাসাওয়া বা কাবা শরিফের গিলাফের ২৫টি বিরল চিত্র ও শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে। ছবিগুলোতে সৌদি আরবের জাতীয় শিল্প, কাবাঘর তৈরিতে সরকারের দক্ষতা এবং সাংস্কৃতিক মূল্যবোধ ফুটে উঠে।

ফটোগ্রাফার আল-আলহায়ানী বলেন, তিনি ২০০০ সাল থেকে কাবার ছবি তোলা শুরু করেন। ঐতিহাসিক ছবিগুলোও সংগ্রহ করা শুরু করেন।

এ বছর আমার ছবিগুলো দিয়ে আমি প্রদর্শনীর আয়োজন করি। এতে ব্যাপক সাড়া পড়েছে। আমি সরকারীভাবেও সহায়তা পেয়েছি। সূত্র: আল-আরাবিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ