বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

৬৬টি প্রতিষ্ঠানকে রপ্তানি ট্রফি দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রপ্তানি খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২৮ ক্যাটাগরিতে ৬৬টি প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি, ২০১৬-১৭ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে ট্রফি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বিজয়ী ৬৬ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও ঊর্ধ্বতন কর্মকর্তার হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেন।  ২৯টি স্বর্ণ, ২১টি রৌপ্য এবং ১৬টি ব্রোঞ্জ ট্রফি বিতরণ করা হয়।

দেশের রপ্তানি খাত সম্প্রসারণ ও রপ্তানি বহুমুখীকরণসহ নতুন বাজার খুঁজে বের করার ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী।  তিনি বলেন, ‘রপ্তানি বৃদ্ধির জন্য নতুন বাজার ও পণ্য বহুমুখীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নতুন নতুন বাজার সৃষ্টি করতে কাজ করছি।  ব্যবসায়ীদেরকেও রপ্তানি বাণিজ্য বৃদ্ধিতে কাজ করতে হবে।  আওয়ামী লীগ সরকার ব্যবসাবান্ধব।  ব্যবসায়ীরাই ব্যবসা করবেন, তাদের কাজে আমরা সহযোগিতা করব।’

 

জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেড টানা ষষ্ঠ বারের মতো শ্রেষ্ঠ রপ্তানিকারক হিসেবে ২০১৬-১৭ সালের রপ্তানি স্বর্ণ ট্রফি লাভ করে।  ২০১৭ সালে সর্বোচ্চ রপ্তানি আয়ের জন্য আরো একটি স্বর্ণ ট্রফি লাভ করে জাবের অ্যান্ড জুবায়ের লিমিটেড।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ বিশেষ অতিথির বক্তৃতা করেন।  বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মফিজুল ইসলাম এবং এফবিসিসিআইর সভাপতি শেখ ফজলে ফাহিমও বক্তব্য রাখেন। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ফাতিমা ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্যগণ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, পদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ, শিল্প সংস্থার প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিসহ বিদেশি কূটনীতিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ