বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সায়েন্সল্যাবে পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ধানমন্ডির সায়েন্স ল্যাবরেটরি মোড়ে যানজটে পড়া স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের নিরাপত্তায় নিয়োজিত (প্রটেকশন) পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনায় নিউমার্কেট থানায় মামলা দায়ের করা হয়েছে।

থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলাটি (নম্বর-১৩) দায়ের করেন।

রবিবার (০১ সেপ্টেম্বর) সকালে মামলার তথ্যটি নিশ্চিত করেন নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) মো. শের আলম।

শের আলম জানান, পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় এসআই জহিরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তভার দেওয়া হয়েছে থানার এসআই মো. আলমগীর হোসেন মজুমদারকে।

মামলার তদন্ত চলছে, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় শনিবার রাতে মন্ত্রীর গাড়িবহর যানজটে পড়লে প্রটেকশনের পুলিশের সদস্যরা নেমে যানজট ছাড়াতে যান। এ সময় তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে দুই পুলিশ আহত হন। এ হামলার ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ