রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়ার কেন্দ্রীয় ‘আসাতিযা সম্মেলন’ ৬ আগস্ট মাওলানা মুহিউদ্দীন খানের সঙ্গে হুমায়ূন আহমেদের সম্পর্কের অনন্য অধ্যায় সংস্কার নয়, মূল টার্গেট মাদরাসাব্যবস্থাকেই আঘাত করা ‘শাপলা শহীদদের লাশ গুমের অপচেষ্টা হয়েছিল, এজন্য অনেকের সন্ধান পাওয়া যায়নি’ প্যারিসের গ্র্যান্ড মসজিদের শতবর্ষ উদযাপন জুলাই প্রত্যাশা পূরণ হয়নি, ইসলামকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে: পীর সাহেব চরমোনাই জুলাই সনদ বাস্তবায়ন বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল শাপলা হত্যাকাণ্ডের মামলার তদন্তের অগ্রগতি জানতে ট্রাইব্যুনালে হেফাজত নেতারা বাড়ছে নদীর পানি, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা সাইট বিভ্রাটের কারণে ফেসবুক ডাউন

কাশ্মীর সমস্যা সমাধানে জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোট চায় ওআইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) জেনারেল সেক্রেটারিয়েট জাতিসংঘের তত্ত্বাবধানে একটি গণভোটের মাধ্যমে কাশ্মীর সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে।

ইসলামি সংস্থাটি শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানায় বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন। কাশ্মীরকে আন্তর্জাতিকভাবে দেয়া মর্যাদার কথাও উল্লেখ করে সংস্থাটি।

ওআইসির জেনারেল সেক্রেটারিয়েট বিজ্ঞপ্তিটিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত জম্মু ও কাশ্মীর বিতর্ক মর্যাদার কথা জোর দিয়ে উল্লেখ করে।

ওআইসি তাৎক্ষণিক অধিকৃত কাশ্মীর থেকে কারফিউ তুলে নেয়ার, যোগাযোগ ব্যবস্থা পুনর্বহালের এবং কাশ্মীরের জনগণের মৌলিক অধিকারগুলোর প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে।

ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের মাধ্যমে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে অঞ্চলটিতে বিরাজমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বলেও উল্লেখ করে ওআইসি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ