শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

আপত্তিকর স্ট্যাটাস; ৫ ফেসবুক আইডির বিরুদ্ধে এমপি পঙ্কজের মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর স্ট্যাটাস দেয়ার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য (এমপি) পঙ্কজ দেবনাথ।

রোববার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন বাদীর জবানবন্দি শেষে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ২৬ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

মামলার আসামিরা হলেন- লাল ভাই, মিনা ফারাহ, আলম শুভ, শিপন মাহমুদ পরদেশী ও রাজন রহমান রুমি।

মামলার অভিযোগ থেকে জানা যায়, মামলার আসামিরা পঙ্কজ দেবনাথের নাম গোপন আবার কখনও কখনও নাম প্রকাশ করে বিভিন্ন ফেসবুক আইডি থেকে তার ছবি না হওয়া সত্ত্বেও মিথ্যা বর্ণনায় গত ২৬ আগস্ট প্রচার করে। তা এখনও প্রচারিত হচ্ছে এবং ইউটিউব, ফেসবুক ও অন্যান্য যোগাযোগ মাধ্যমে প্রচার করায় পঙ্কজ দেবনাথের মানহানি হয়।

এ বিষয়ে পঙ্কজ দেবনাথ অবগত হওয়ার সঙ্গে সঙ্গে তার পিএস মোহাম্মদ রিয়াজুল ইসলামের মাধ্যমে ধানমন্ডি থানায় গত ২৭ আগস্ট একটি জিডি করেন। তা সত্ত্বেও আসামিরা বাদীর নামে আপত্তিকর স্ট্যাটাস এবং ছবি পোস্ট করে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ