শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

নরসিংদীতে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরসিংদী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আওলাদ হোসেন মিঠুন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন৷ তিনি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।

শুক্রবার (৩০ আগস্ট) দিবাগত রাতে নরসিংদীর মাধবদী শহরের টাটাপাড়া মহল্লার একটি বালুর মাঠে ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে৷ নিহত মিঠুন টাটাপাড়ার জাকির হোসেনের ছেলে।

জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গাফফার জানান, চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী মিঠুন ও তার সহযোগী সোহেলকে শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের কাঞ্চন এলাকা থেকে আটক করা হয়৷ পরে তাদের দেয়া তথ্য মতে রাতে মিঠুনকে নিয়ে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য টাটাপাড়ার একটি মাঠে অভিযানে যায় ডিবি পুলিশ।

এ সময় সেখানে আগে থেকে ওত পেতে থাকা মিঠুনের সহযোগীরা ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে ডিবি পুলিশও পাল্টা গুলি ছোড়ে। ‘বন্দুকযুদ্ধে’র একপর্যায়ে গুলিবিদ্ধ হন মিঠুন। এ সময় মিঠুনের সহযোগী হৃদয় (২২), মাইনুল (২৪) ও মেহেদি হাসানকে (২৫) আটক করা গেলেও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হন। ঘটনাস্থল থেকে দু’টি বিদেশি পিস্তল, একটি পাইপগান ও আট রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, পরে ডিবি পুলিশ গুলিবিদ্ধ মিঠুনকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ডিবি পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। মিঠুনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও মাদক সংক্রান্ত ১২টিরও বেশি মামলা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ