শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

রোহিঙ্গা সংকট সমাধানে আরও গঠনমূলক ভূমিকা রাখবে চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা সংকট সমাধানে চীন ‘আরও গঠনমূলক ভূমিকা’ রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে চীনের নবনিযুক্ত রাষ্ট্রদূত লি জিমিং।

বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের দপ্তরে মন্ত্রীর সঙ্গে তার প্রথম বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের পথ খোঁজাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলেও জানান রাষ্ট্রদূত।

এর আগে গত ২২ আগস্ট দ্বিতীয় দফায় রোহিঙ্গাদের মাতৃভমি মিয়ানমারের রাখাইনে প্রত্যবাসনের ব্যাপারে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়। কিন্তু রোহিঙ্গাদের অনিচ্ছার কারণে তা সম্ভব হয়নি।

কূটনৈতিক সূত্র জানায়, সর্বশেষ প্রত্যাবাসন চেষ্টায় বাংলাদেশের সঙ্গে চীনও মাঠে ছিল। দ্বিতীয় দফাও ভেস্তে যাওয়ায় প্রত্যবাসন প্রক্রিয়া নতুন করে শুরু করতে ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে পথ খোঁজার চেষ্টা চলছে।

উল্লেখ্য, মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনে ১১ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। যাদের মধ্যে ৭ লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা ২০১৭ সালের ২৫ আগস্টের পর সীমান্ত অতিক্রম করে পালিয়ে এসেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ