শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

রাজশাহীতে পুলিশের ওপর হামলা, অস্ত্রসহ আটক ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পালানো সময় অস্ত্র ও গুলিসহ ৩ ছাত্রকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর কাদিরগঞ্জ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আটককৃতদের বোয়ালিয়া থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আটককৃতরা হলেন- কয়েরদাঁড়া এলাকার খলিলুর রহমানের ছেলে আমির হোসেন (২০), নগরীর সপুরা পবাপাড়া এলাকার রণজিৎ হালদারের ছেলে অভিজিৎ হালদার রিংকু (২৪), সাহেববাজার মাস্টারপাড়া এলাকার এমাজ উদ্দিনের ছেলে মোবারক হোসেন (১৮)।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, মহানগরীর কাদিরগঞ্জ এলাকায় সঙ্গীয় ফোর্স নিয়ে দায়িত্ব পালন করছিলেন এএসআই মাইনুল ইসলাম। বেলা সাড়ে ১১টার দিকে তিন শিক্ষার্থী রিকশায় চড়ে যাচ্ছিলেন। তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশ তাদের রিকশা থামিয়ে তল্লাশি শুরু করে।

‘এসময় একজন ছুরি বের করে এএসআই মাইনুলের ওপর হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের কনস্টেবল ধরে ফেলে’।

ওসি আরও জানান, তাদের দেহ তল্লাশি করে দুটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি, একটি চাকু ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। আটকদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা ছিনতাইকারী দলের সদস্য কিনা তা জানার চেষ্টা চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ