বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নরেন্দ্র মোদিকে হুমকি, ভারতজুড়ে তোলপাড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি দিয়ে বার্তা পাঠানো হয়েছে। ওই বার্তায় জম্মু ও কাশ্মীর থেকে সেনাবাহিনী প্রত্যাহার করতে বলা হয়েছে।

হোয়াটসঅ্যাপে পাঠানো এমন একটি বার্তা ঘিরে তোলপাড় শুরু হয়েছে। ভারত দাবি করছে যে, এই বার্তা পাকিস্তানের তরফ থেকে পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জম্মু ও কাশ্মীর থেকে সেনা প্রত্যাহারের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে ওই বার্তায়। সেই সঙ্গে সেনা সদর দফতর, বিজেপি ও রাষ্ট্রীয় সেবক সংঘের (আরএসএস) সদস্যদের উদ্দেশেও হুমকি দিয়ে বলা হয়েছে যে, এদের সবার উপরই নজরদারি চালানো হচ্ছে।

কোল্লাম জেলা প্রশাসনের এক কর্মকর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, কালেক্টরেটের একটি মোবাইল নম্বরে ওই বার্তা এসেছে। কেরালার বিপর্যয় মোকাবিলা দফতর জরুরি পরিস্থিতিতে তাদের কন্ট্রোল রুমের নম্বর হিসাবে ওই নম্বর ব্যবহার করে থাকে। তাদের দাবি মঙ্গলবার রাতে পাকিস্তানের একটি ফোন নম্বর থেকে হোয়াটসঅ্যাপে হুমকিবার্তা পাঠানো হয়।

তদন্তকারী এক কর্মকর্তা বলেছেন, ‘কন্ট্রোল রুমের নম্বরে হোয়াটসঅ্যাপে একটি বার্তা আসে যাতে বলা হয়, হিন্দুস্তান মুর্দাবাদ। সঙ্গে অন্যান্য অনেক কথাও লেখা হয়েছে। আমরা একটি এফআইআর দায়ের করে তদন্ত করছি।’ জেলা প্রশাসনের তরফ থেকে স্থানীয় পুলিশের হাতে তদন্তে সাহায্যের জন্য সব তথ্য তুলে দেওয়া হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ