বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নতুন মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম, বিশ্বব্যাংকে শফিউল আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন বর্তমান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিন বছরের জন্য বিশ্বব্যাংকের ওয়াশিংটনের প্রধান কার্যালয়ে তিনি নিয়োগ পাচ্ছেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম আরো বড় দায়িত্ব নিয়ে দেশসেবার জন্য ওয়ার্ল্ড ব্যাংকের অলটারনেটিভ ডিরেক্টর হচ্ছেন। এ বিষয়ে সবকিছু চূড়ান্ত। ১ সেপ্টেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হতে পারে।

মোহাম্মদ শফিউল আলম বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৯৮২ সালের নিয়মিত ব্যাচের একজন সদস্য। ২০১৫ সালের ২৯ অক্টোবর থেকে তিনি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কর্মরত আছেন। দেশের ২১তম মন্ত্রিপরিষদ সচিব তিনি।

১৯৫৯ সালে কক্সবাজার জেলায় শফিউল আলমের জন্ম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮১ সালে ইংরেজিতে এমএ করেন। ১৯৯০ সালে এলএলবি ডিগ্রি এবং পরবর্তীতে বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন প্রশাসন বিষয়ে এমএসএস ডিগ্রি অর্জন করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ