মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শুধু ঢাকাতেই ৬ বছরে বিবাহ বিচ্ছেদ ৬৯ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকাতে বাড়ছে বিবাহ বিচ্ছেদ। দুই সিটি করপোরেশনের হিসাবে, গত ৬ বছরে বিবাহ বিচ্ছেদ হয়েছে প্রায় ৬৯ হাজার। আবেদন জমা পড়ছে মাসে গড়ে ৭৩৬টি। এর মধ্যে নারী আবেদনকারীই বেশি।

নারীর আত্মসম্মান বোধ, অর্থনৈতিক সক্ষমতা বাড়াকে এর কারণ বলছেন আইনজীবীরা। রোধে এগিয়ে আসতে বলছেন পরিবারের সদস্যদের।

স্বামীর কথায় ছেড়েছেন সরকারি কলেজের শিক্ষকতা। ১২ বছরের সংসারে তিক্ততা থাকলেও দুই সন্তানের কথা ভেবে টিকিয়ে রেখেছেন সংসার। তবে স্বামীর পরকিয়া মেনে নিতে পারেননি শারমিন আক্তার।

দুই সিটি করপোরেশনের তথ্য বলছে, গত সাত বছরে তালাকের প্রবণতা বেড়েছে ৩৪ শতাংশ। উত্তরে আবেদন বেড়েছে ৭৫ শতাংশ, দক্ষিণে ১৬।

গত ছয় বছরে উত্তর ঢাকায় তালাক হয়েছে ৩০ হাজার ৫৯৪টি। আর দক্ষিণে এ সংখ্যা ৩৮ হাজার ৩০৪। তালাকের আবেদন করা হচ্ছে মাসে ৭৩৬, দিনে ২৪টি। তালাকের জন্য বেশি আবেদন করছে নারীরাই।

আইনজীবীরা বলছেন, নারীর আত্মসম্মান বোধ, অর্থনৈতিক স্বক্ষমতা বাড়ায় বাড়ছে বিবাহ বিচ্ছেদ।

স্বামী-স্ত্রীর মতবিরোধ কমিয়ে, বিচ্ছেদ এড়াতে কাউন্সিলিংয়ের পরামর্শ দিয়েছেন সমাজ বিজ্ঞানীরা।

বিবাহ বিচ্ছেদের সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়ে সন্তানের ওপর। তাই বিচ্ছেদ ঠেকাতে পারিবারের সদস্যদেরও ভূমিকার কথাও স্মরণ করিয়ে দিচ্ছে বিশেষজ্ঞরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ