শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

রোহিঙ্গা প্রত্যাবাসনে অসহযোগিতার অভিযোগ ভিত্তিহীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় বাংলাদেশকে অসহযোগের অভিযোগ আনা ভিত্তিহীন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় বাংলাদেশকে অসহযোগের অভিযোগ আনা ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এ সঙ্কট সমাধানে বাংলাদেশ সরকার কাজ করে চলেছে। এছাড়া মিয়ানমারের প্রতিশ্রুতি বাস্তবায়নে বাংলাদেশ আহ্বান জানিয়ে আসছে।

বিবৃতিতে আরও বলা হয়, রোহিঙ্গাদের রাখাইনে ফেরানোর লক্ষ্যে সেখানের শান্তিপূর্ণ পরিবেশ উন্নয়নে মিয়ানমারকেই দায়িত্ব নিতে হবে। নিজ দেশে প্রত্যাবর্তনের জন্য মিয়ানমারের ‘ক্লিয়ারেন্স’ পাওয়া ১ হাজার ৩৭টি পরিবারের ৩ হাজার ৪৫০ জন রোহিঙ্গার মধ্যে ২৩৫টি পরিবারের প্রধানের সাক্ষাৎকার নেওয়া হয়। কিন্তু রোহিঙ্গারা রাখাইনে ফিরে যেতে উদ্বেগ প্রকাশ করেছে। রাখাইনের পরিবেশ উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতের কারণেই রোহিঙ্গারা যেতে রাজি হয়নি। তাই রাখাইনের পরিবেশ উন্নয়নে মিয়ানমারকেই ভূমিকা নিতে হবে।

মিয়ানমারের সেনাবাহিনীর বর্বরোচিত দমন-পীড়নের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে লাখো রোহিঙ্গা জনগোষ্ঠী দেশ ছেড়ে পালিয়ে নিরাপত্তার জন্য বাংলাদেশে এসে আশ্রয় নেয়। এর আগেও বিভিন্ন সময়ে বাংলাদেশে আশ্রয় নেয় বিপুলসংখ্যক রোহিঙ্গা। সবমিলিয়ে এখন প্রায় ১১ লাখের মতো রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া এবং টেকনাফের ৩২টি অস্থায়ী আশ্রয় শিবিরে বসবাস করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ