বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ডাবের পানি ঘরেই যেভাবে তৈরি করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তীব্র গরম বাসায় ফিরে শান্তির পরশ নিতে ডাবের পানির জুড়ি নেই। মুহূর্তেই সমস্ত ক্লান্তি দুর করে দেয় সুস্বাদু এই ডাবের পানি।

বর্তমান সময়ের সবচেয়ে বড় আতঙ্ক ডেঙ্গুজ্বরের নতুন চেহারায় সবাই যখন আতঙ্কগ্রস্থ; ডেঙ্গু হলেই রক্তের প্লেটিলেট কমে যাওয়ার ভয়ে তটস্থ হবার মাঝে কয়েকটি আশা জাগানিয়া বিষয়ের মাঝে একটি হচ্ছে ডাবের পানি। ডেঙ্গুতে শরীরের প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করতে এর জুড়ি নেই।

কিন্তু দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় ডাবের দামও আকাশচুম্বী। আবার একটি ডাবের মধ্যে কতটুকুই বা পানি থাকে? অতঃপর উপায়? যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় ডাবের পানি! শুনতে আশ্চর্য লাগলেও, এমন কাজ করাটা কঠিন ব্যাপার নয়। বাজারে ‘কোকোনাট পাউডার’ এর যে প্যাকেট পাওয়া যায়, তার সাহায্যে খুব সহজেই তৈরি করা যায় ডাবের পানি।

ঘরে ডাবের পানি তৈরি করার ৮টি ধাপ– ১. আপনার কাছে একটি ডাব বা নারিকেল রয়েছে। কিন্তু তার ভেতরের পানি নেই। প্রথমে আপনাকে তার শাঁসটি বের করে ছোট ছোট টুকরো করে নিতে হবে।

২. এবার ওই ছোট ছোট টুকরোগুলোর সঙ্গে মেশাতে হবে পানি। যতটা নারিকেল থাকবে, পানি থাকবে তার ৪ গুণ। ৩. এবার খুব ভালো করে মেশানোর পালা। মিক্সিতে দিয়ে একদম ভালো করে ব্লেন্ড করা দরকার।

৪. এবার দরকার একটি গ্লাস, যার ভেতরে একটি ন্যাকড়ার থলি পোরা থাকবে। ব্লেন্ড করা পদার্থটি ঢালতে হবে তার মধ্যে। ৫. ভালো করে ছেঁকে নিতে হবে পদার্থটি। শাঁসের ছিবড়ে অংশটি বাদ চলে যাবে। ভালো করে চেপে চেপে তরলটি নিষ্কাশিত করতে হবে।

৬. অতি সামান্য পরিমাণ লবণ মিশিয়ে নেওয়া যেতে পারে। ৭. দরকার মনে করলে আরেকটু পাতলা করার জন্য সামান্য পানি মেশানো যেতে পারে। সেক্ষেত্রে বন্ধ পাত্রে রেখে খুব ভালো করে ঝাঁকিয়ে নেওয়া জরুরি। ৮. ব্যস! তৈরি আপনার ‘হোমমেড’ ডাবের পানি। এবার ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খেলে পানীয়টি লা জবাব!

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ