শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

কাশ্মীরে ভারতীয় সেনার রহস্যজনক মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত অধিকৃত কাশ্মীরের অনন্তনাগে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) অ্যাসিস্টেন্ট কমান্ডেন্ট এম অরবিন্দের রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি নিজের ব্যক্তিগত বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন।

গত শুক্রবার সন্ধ্যায় নিজ বাসভবন থেকে অববিন্দের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানায়, অরবিন্দ ২০১৪ সালে ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে (সিআরপিএফ) নিযুক্ত হন। গত ১৪ আগস্ট ছুটি শেষে কাশ্মীরে নিজের ইউনিটে যোগ দেন অরবিন্দ। এরপর গত ২০ আগস্ট অরবিন্দের বাসায় ওঠেন তার স্ত্রী।

পুলিশ জানিয়েছে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে দাম্পত্য সম্পর্কের কোনো ইস্যুর কারণে আত্মহত্যা করেছেন অরবিন্দ।

সিআরপিএফের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, তামিলনাড়ুর কোইম্বাতোর শহরের বাসিন্দা অরবিন্দের মরদেহ তার নিজ এলাকায় পাঠানো হয়েছে। আত্মহত্যার অভিযোগের তদন্ত করা হচ্ছে।

সিআরপিএফের দাবি, বৈবাহিক জীবনে সমস্যা থেকেই আত্মঘাতী হয়েছেন এই জওয়ান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ