শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

আমাজনে দুই দিনে ১ হাজারের বেশি জায়গায় আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমাজনে গত বৃহস্পতিবার ও শুক্রবার নতুন করে প্রায় ১২ শত স্থানে আগুন লেগেছে। এ আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে আমাজনের অধিকারী দেশসমূহ।

ব্রাজিলের মধ্যে আমাজনের ৬০ শতাংশের অনেক স্থানে আগুনের কুণ্ডলী দেখা গেছে। শনিবার দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় ৪৪ হাজার সেনা সদস্য মোতায়েন করেছে ব্রাজিল। বিমান থেকে পানি ঢালার ব্যবস্থাও করেছে বলিভিয়া। তবু আগুন নিয়ন্ত্রণে আসছে না।

এরই মাঝে, ব্রাজিলের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা আইএনপিই জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে চিহ্নিত হয়েছে নতুনভাবে ছড়িয়ে পড়া ১৬শ’র বেশি সক্রিয় আগুন।

চলতি বছর অন্তত ৭৩ হাজার দাবানলের ঘটনা ঘটেছে ‘দুনিয়ার ফুসফুস’ নামে খ্যাত আমাজনে। যা গত বছরের তুলনায় প্রায় ৮৫ শতাংশ বেশি। হুমকিতে, ৩শ’ সম্প্রদায়ের প্রায় দশ লাখ আদিবাসীর অস্তিত্ব। ঝুঁকিতে বিশাল প্রাণীবৈচিত্র্য।

উল্লেখ্য, দক্ষিণ আমেরিকার আমাজন নদের পাশে প্রায় ৫৫ লাখ বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এ রেইন ফরেস্ট। পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা অক্সিজেনের ২০ শতাংশেরই উৎপত্তি আমাজনে। প্রতিবছর ২০০ কোটি মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড শোষণ করে এ বন বলে গবেষকরা জানান।

গেল কয়েক সপ্তাহ ধরে জঙ্গলটিতে জ্বলতে থাকা আগুনে এরই মধ্যেই পুড়ে গেছে ৭ হাজার ৭৭০ বর্গকিলোমিটার এলাকা। পৃথিবীর সবচেয়ে জীব বৈচিত্র্যে ভরপুর এই অরণ্যে ২৫ লাখের বেশি পতঙ্গের প্রজাতি, ৪০ হাজারের বেশি গাছের প্রজাতি, দু’হাজার পাখি ও স্তন্যপায়ী প্রজাতি এবং ২ হাজার ২০০ প্রজাতির মাছের বাস।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ