শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

বিএসএফের গুলিতে ৫ বাংলাদেশি আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতক্ষীরার কালিয়ানী সীমান্তের বিপরীতে ভারতের দুবলি এলাকায় বিএসএফের গুলিতে কমপক্ষে পাঁচ বাংলাদেশি আহত হয়েছেন। এ সময় কয়েকটি গরুর গায়েও গুলি লেগেছে। গুলির ছররা বিদ্ধ হয়ে বেশ কিছুসংখ্যক গরু আনা হয়েছে সাতক্ষীরা সীমান্তের কুশখালী খাটালে।

তবে বিজিবির সাতক্ষীরার ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খোন্দকার বিএসএফের উদ্ধৃতি দিয়ে জানান, তারা কোনো গুলি ছোড়েননি। তবে গরু পাচারকারীদের ধাওয়া করে কয়েকজনকে আটক করেছেন তারা। তারা ভারতীয় না বাংলাদেশি তা তিনি নিশ্চিত করতে পারেননি।

তিনি আরও বলেন, গরুর গায়ে গুলির ছররা লেগেছে এমন কোনো তথ্য তার কাছে নেই।

এলাকাবাসী জানান, ভারত থেকে গরু আনতে একদল রাখাল চোরাপথে বৃহস্পতিবার ভারতের দুবলি এলাকায় যায়। ভোরে গরু নিয়ে ফেরার পথে বিএসএফ তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় আহত হন সাতক্ষীরার কুশখালীর মফিজুল ইসলাম, হায়দার আলী, আজিবর রহমান, আমিনুল ইসলাম ও পুটের জামাতা। তারা সবাই দেশে ফিরে এলেও আহত আরও কয়েকজনের খোঁজ পাওয়া যায়নি।

গ্রামবাসী আরও জানান, আজ ১১২টি ভারতীয় গরু এসেছে কুশখালী খাটালে। পাচার হওয়া অনেক গরুর দেহে গুলির ছররা রয়েছে।

বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক জানান, গুলিবর্ষণের বিষয়টি অস্বীকার করেছেন দুবলি বিএসএফ সদস্যরা। তবে গরু পাচারকালে কয়েকজনকে আটক এবং অন্যদের ধাওয়া করা হয় বলে তারা জানিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ