শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কবি মুসা আল হাফিজের নির্বাচিত ‘মাহফুজ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসা আল হাফিজ। কবি , গবেষক , সাহিত্য সমালোচক, দার্শনিক, ছড়াকার , অনুবাদক, মুহাদ্দিস, একজন বাগ্মী কিংবা একজন ঐতিহাসিক। আওয়ার ইসলামের পাঠকদের জন্য তার নির্বাচিত কয়েকটি ‘মাহফুজ’ তুলে ধরা হলো।

১ নরোম মানেই নিরাপদ নয়। কতো নরোম শামুকের মুখ, কিন্তু তার আছে ২৫ হাজার দাঁত !

২. গতি দিয়েই বীর হওয়া যায় না। একটি নোংরা মাছিও মিনিটে ৮ কিলোমিটার উড়তে পারে!

৩. দু’ একটি বিশেষত্বই কাউকে মহান করে না। মানুষের চেয়ে ২৮,০০০ গুণ অধিক ঘ্রাণশক্তি থাকা সত্তেও কুকুর কুকুর হয়ে আছে!

৪. কেবল সংখ্যাধিক্য দিয়েই ক্ষমতা লাভ হয় না। পৃথিবীর প্রাণীদের মধ্যে ৮০ ভাগই পোকামাকড়!

৫. কোনো কারণে যাকে তুচ্ছ ভাবা হচ্ছে, ভিন্ন কারণে সে হয়তো মূল্যবান।১৫০ টি বাদুড় বছরে যে পরিমাণ ক্ষতিকর পোকা খেয়ে ফেলে,তাতে অন্তত ১ বিলিয়ন ডলারের ফসল রক্ষা পায়!

৬. উটপাখিদের থেকে শেখার আছে। সংসারের সামান্য কাজকেও তারা একার উপর চাপিয়ে দেয় না। নিজেদের ডিমে তা দিতেও করে ভাগাভাগি। দিনের বেলায় স্ত্রী উটপাখি ডিমে তা দেয়, রাতের বেলায় দেয় পুরুষ উটপাখি।

৭. সৃষ্টিকর্তা যাকে যেভাবে সাজিয়েছেন, তাতে খুশি না থাকলে পিঁপড়াদের দিকে তাকাও! পৃথিবীতে পিঁপড়া আছে প্রায় ১০ কোয়াড্রিলিয়ন এর মত। [১ কোয়াড্রিলিয়ন = ১০,০০,০০০ বিলিয়ন] তারা আকারে আরেকটু বড় হলে পৃথিবী পিঁপড়াদের দখলে চলে যেতো!

৮. লাফ দিতে হয় এগিয়ে যাবার জন্য, মাথা দেখানোর জন্য নয়। লাফ দিয়ে ব্যাঙ নিজের থেকে ২০ গুণ উচ্চতা অবধি উঠতে পারে। কিন্তু সে যতই উপরে উঠতে চায়, ততই কমে যায় সামনে যাবার শক্তি!

৯. অতিমাত্রায় যৌনতার চর্চা গর্বের হলে গর্ব করার বেশি অধিকার ইঁদুরের। ইঁদুরজগতে যৌনতা ও প্রজণন এতো বেশি যে, মাত্র ১৮ মাসে একজোড়া ইঁদুর থেকে ১০ লাখের বেশি স্বজন তৈরি হতে পারে।

১০. সৌন্দর্য দেখেই মজে যেতে নেই। জেলিফিশ দেখতে খুবই সুন্দর। কিন্তু তার বিষাক্ত শুঁড় ৩৬ মিটার পর্যন্ত লম্বা হতে পারে।

১১. শক্তির ব্যবহারে হিসেবী হতে হয়। বিষের অপচয়ের ভয়ে এনাকোন্ডা সাপ কামড়ের বদলে শিকারকে চেপে শ্বাসরুদ্ধ করে সময় নিয়ে মারে!

১২. অন্যকে কষ্ট দিয়ে বেশি দিন টিকে থাকা যায় না। বাড়িতে ভনভন করা মাছি বেঁচে থাকে দুই থেকে তিন সপ্তাহ!

১৩. দুর্বলের সাথে দুর্বলের ঐক্য থেকে জন্ম নিতে পারে নতুà¦