শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

সোনারগাঁয়ে মসজিদে ইমামের গলাকাটা লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি মসজিদ থেকে ইমামের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইমামের নাম দিদারুল ইসলাম (২৬)। তার বাড়ি খুলনার তেরখাদা উপজেলায়।

বৃহস্পতিবার ভোরে উপজেলার মল্লিকেরপাড়া এলাকায় জামে মসজিদের বারান্দা থেকে ওই ইমামের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় জিয়াউদ্দিন নামে এক মুসল্লি জানান, ভোরে ফজরের আজান না দেয়ায় এলাকার মুসল্লিরা মসজিদে খোঁজ করতে গিয়ে ইমামের গলাকাটা মরদেহ বারান্দায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

‘ঈদের ছুটিতে তিনি বাড়ি গিয়েছিলেন। মঙ্গলবার মসজিদে কাজে যোগ দেয়ার একদিন পরেই এ ঘটনা ঘটল’।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, খবর পেয়ে ওই ইমামের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ