শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

রোহিঙ্গাদের অনেকেই নিজ দেশে ফিরতে রাজি নন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ২২ আগস্ট প্রত্যাবাসনকে কেন্দ্র করে ২১ পরিবারের শতাধিক রোহিঙ্গার মতামত নিয়েছে জাতিসংঘ। তবে মতামত নেয়া রোহিঙ্গারা প্রত্যাবাসনে রাজি হয়েছে কিনা তা জানায়নি জাতিসংঘ কিংবা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার।

রোহিঙ্গারা বলছে, দাবি-দাওয়া মানলেই মিয়ানমারে ফিরবেন তারা। আগামী ২২ আগস্ট প্রত্যাবাসন নিয়ে এখনও আশাবাদী বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার।

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে টেকনাফের নয়া পাড়ার শালবাগানে শুরু হয়ে বিকেলে পর্যন্ত চলে মিয়ানমার থেকে পাঠানো তালিকা অনুযায়ী রোহিঙ্গাদের মতামত গ্রহণ।

এসময় তাদের কাছে নিজ দেশে ফেরার বিষয়ে জানতে চাওয়া হয়। বাংলাদেশ সরকারকে এই কাজে আটটি ভাগে ভাগ হয় সহযোগিতা করছে ইউএনএইচসিআর।

এক রোহিঙ্গা বলেন, ঘরে এসে আমাদের বলেছে, মিয়ানমারে ফিরে যাবো কিনা। আমি বলেছিল, যাবো না।

আরেকজন বলেন, ফিরে যাবো কিনা জিজ্ঞাসা করলে বলেছি, চারটি শর্ত মেনে নিলেই মিয়ানমারে ফিরে যাবো।

এক বৃদ্ধ রোহিঙ্গা বলেন, আমাকে জিজ্ঞাসা করলে বলেছি, যাবো না। মিয়ানমারে সকল মুসলমানের অধিকার মেনে নিলে তবেই যাবো।

আগামী ২২ আগস্ট প্রত্যাবাসনের জন্য ৩ হাজার ৪৫০ জন রোহিঙ্গাকে ছাড়পত্র দিয়েছে মিয়ানমার। এদিকে, মিয়ানমারের তালিকায় থাকা রোহিঙ্গাদের অনেকে ফিরতে অসম্মতি জানিয়েছে বলে জানা গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ