শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

মাগুরায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় গ্রাম থেকে নীরব বিশ্বাস (২২) ও শ্রাবনী বিশ্বাস (১৮) নামে এক দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় ওই দুই মরদেহ উদ্ধার করা হয়। তারা আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা।

জানা যায়, নিরব বিশ্বাস মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় গ্রামের রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে এবং শ্রাবনী বিশ্বাস শালিখা উপজেলার ধনেশ্বরগাতি গ্রামের রঞ্জিত বিশ্বাসের মেয়ে। শাড়ি দিয়ে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাদের লাশ পাওয়া যায়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইফুল ইসলাম জানান, সদর উপজেলার রাঘবদাইড় গ্রামের নিরব বিশ্বাসের শোবার ঘর দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা ২২ দিন আগে নিজেরা বিয়ে করেছিল। তাদের বিয়ে নিয়ে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। মরদেহ দুটি ময়না তদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাল মর্গে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ