বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ডেঙ্গু ভালো হওয়ার পর যেসব জটিলতা দেখা দিতে পারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডেঙ্গু এখন আতঙ্কের নাম। ঈদের আগে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমলেও এখন হাসপাতালে রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। প্রতিদিন কেউ না কেউ মারা গেলেও সুস্থ হয়ে বাাড়ি ফিরে যাচ্ছে অনেকেই। ডেঙ্গুজ্বর নেমে যাওয়ার পরেই শেষ নয় নিতে হবে রোগীর পরিচর্যা।

ডেঙ্গুজ্বর নেমে যাওয়ার পর রোগীর পরিচর্যা।

১. ডেঙ্গু রোগীর রক্তের উপাদান কমে যাওয়া কিংবা রক্তের ঘনত্ব বেড়ে যাওয়ার মতো সমস্যা জ্বর চলে যাওয়ার পরেই দেখা যায়। তাই এ সময় কোনো জটিলতা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

২. ডেঙ্গু ভালো হওয়ার পরে রক্তের ভেতরের তরল অংশ বের হয়ে আসা, রক্ত ঘন হয়ে যাওয়া কিংবা রক্তের প্রেশার কমে যেতে পারে। এর চিকিৎসা একটাই স্যালাইন নেয়া বা প্রয়োজনে শিরায় স্যালাইন দেয়া।

৩. রক্তের প্লাটিলেট নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্লাটিলেট অতি মাত্রায় কমে না গেলে এ নিয়ে ব্যবস্থাও নিতে হবে।

৪. রক্তের প্লাটিলেট কমে গেলে স্যালাইন দেয়ার পাশাপাশি ডাবের পানি, ওরস্যালাইন, লেবুর শরবত- এসব প্রচুর পরিমাণে খাওয়াতে হবে, যাতে প্রেশার কমে রোগী শক সিনড্রোম পর্যন্ত না যায়।

৫. ফ্লুয়িড ম্যানেজমেন্ট অর্থাৎ তরল খাবার ঠিকমতো খেলে ডেঙ্গু নিয়ে ভয়ের কোনো কারণ নেই।

জ্বর ভালো হলে রোগীকে সচেতনভাবে চিকিৎসকের পরামর্শ মতো চলতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ