শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ইসলামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১২ দোকান পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামালপুরের ইসলামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে করে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।

জানা যায়, সোমবার গভীর রাতে গুঠাইল বাজারের মুদি দোকানী দেলোয়ার হোসেনের দোকানের বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।

এতে জাহিদ ফার্সেমি, দোলোয়ার স্টোর, নুর কসমেটিক, মোশারফ টেলিকম, সাহেব আলী স্টোর, নিতাই জুয়েলার্স, শাহালম স্টোর, সুজন স্টোর, আখি এলোমেনিয়া স্টোর, মা ট্রেডার্স, মায়ের দোয়া মেডিক্যাল হল, ভাই ভাই স্টোর আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে যায়।

স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও, পরে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে দুইঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুল গনি জানান, গুঠাইল বাজারে অগ্নিকাণ্ডে আনুমানিক ৫০ লাখ টাকার মত ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ