বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার

গাজার বেশির ভাগ মসজিদ মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

ফিলিস্তিনের গাজায় ৫১ দিনের মধ্যে কমপক্ষে ৭৩৪টি মসজিদ ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েল। ২০৫টির মত মসজিদ আংশিকভাবে ধ্বংস করে দিয়েছে তারা।

মিডল ইস্ট মনিটরের বরাতে জানা যায়, পিসিডিসি (ফিলিস্তিনের অর্থনৈতিক কাউন্সিল ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন) গঠিত একটি কমিটি অনুযায়ী গাজায় ইসরায়েলের হামলায় অফিস আদালত ও মসজিদের যে ক্ষতি হয়েছে, তাতে আনুমানিক ৪০.৪ মিলিয়ন ডলারের মত ক্ষতি হয়েছে।

পিইসিডিসি কমিটি জানিয়েছে, শুধু মসজিদ নয়, গাজার দুটি গীর্জাও ধ্বংস করেছে তারা। যেসব মসজিদ ধ্বংস হয়েছে তা গাজার মোট মসজিদের ৭৬ ভাগ থেকেও বেশি হবে।

ধ্বংসপ্রাপ্ত মসজিদের মধ্যে, জাবালায় অবস্থিত একটি বিখ্যাত মসজিদ আল-ওমরি মসজিদও ধ্বংস করে দিয়েছে।

আমর ইবনে আস এর শাসনামলের প্রায় ১৩ শ বছরের পূর্বে নির্মিত আরেকটি মসজিদটিও ধ্বংস করা হয়েছে। সেই মসজিদটির নাম ছিল মানারাত আল-জাহের।

আল-ওমারি মসজিদটিও সম্প্রতি ২০০৮ ও ২০০৯ সালে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্থ হয়েছিল, পরে এটি সংস্কার করা হলেও এ বছর আবারো  ইসরায়েলের বিমান হামলায় এটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

কমিটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি বিমান বাহিনী এ বছর তুলনামূলক সবচেয়ে বেশি হামলা চালিয়েছে। তিনগুণ বেশি চালিয়ে মসজিদগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে।

আরো জানা যায়, সম্প্রতি একটি প্রাচীন মসজিদকে নাইট ক্লাবে পরিণত করেছে ইসরায়েল।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ