বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

মন্দিরে যেতে নিষেধ করায় ৬ পরিবারের ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি গ্রামের মন্দিরে উৎসব চলাবস্থায় দলিত সম্প্রদায়ের মানুষদের প্রবেশে বাধা দেয়ায় তারা ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নেয়।

এরইমধ্যে ওই প্রদেশের কারুর জেলার ছয়টি পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছে বলে খবর পাওয়া গেছে। পাশাপাশি আরো ৫০টি পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে বলে জানা যায়।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, তামিলনাড়ু রাজ্যের ভেদারনইয়াম ও কারুরগ্রামের দলিত সম্প্রদায়ের মানুষজনকে মন্দিরে প্রবেশ করতে না দেওয়া এবং তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ ওঠেছে।

দলিত সম্প্রদায়ের মানুষজন জানায়, ভেদারনইয়ামে মহাশক্তি আমমান মন্দিরে একটি উৎসবের সময়ে তাদের ঢুকতে বাধা দেওয়া হয়। আর এ কারণেই তারা ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নেয়।

এদিকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর দলিত জনগোষ্ঠীর এক ব্যক্তি বলেছেন, ভেদারনইয়ামে মহাশক্তি মন্দিরটি আমাদের পূর্বপুরুষের সাহায্যে তৈরি করা হয়। অথচ এখন এ মন্দিরের কোনো অনুষ্ঠানেই আর আমাদের অংশগ্রহণ করতে দেওয়া হয় না।

এ ব্যাপারে কেউ আমাদের সাহায্য করতে এগিয়েও আসেনি। ফলে আমরা বাধ্য হয়েই ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নেই। ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে কেউ আমাদের জোর করেনি। আমরা স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ