শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ধর্ষনের মামলা করায় হুমকি, পালিয়ে বেড়াচ্ছে মাদরাসা ছাত্রীর পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার দক্ষিন চরভাসানিয়ায় এলাকার বাসিন্দা নেওয়াজ আলীর। তার মেয়ে গোপালদী দাখিল মাদরাসার ১০ম শ্রেণির ছাত্রী। মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করেছিল বখাটেরা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করে আসামি পক্ষের হুমকিতে প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে নেওয়াজ আলী ও তার পরিবারের সদস্যরা।

জানা যায়, প্রায় কয়েক মাস ধরে একই এলাকার জালাল মিয়ার ছেলে মোক্তার (২৫) তার সহযোগীদের নিয়ে ওই মাদরাসা ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। বিভিন্ন সময় তারা ওই ছাত্রীকে কুপ্রস্তাবসহ নানান হুমকি দেয়।

গত ১৩ আগস্ট বিকালে ওই ছাত্রী আড়াইহাজার থানার গোপালদী থেকে প্রাইভেট পড়ে নৌকাযোগে চরভাসানিয়া ঘাটে এসে নামে। সে সময় মোক্তারের নেতৃত্বে একই এলাকার জমির আলীর ছেলে সিফাত (২৬), বেতের আলীর ছেলে ইব্রাহীম (২৮) ওই ছাত্রীর পথ রোধ করে। একপর্যায়ে বখাটেরা ওই ছাত্রীকে জোর করে নৌকায় তুলে নেয়। পরে সে সম্ভ্রম বাচাঁতে নদীতে লাফিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে।

এ দিকে এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মাধবদী থানায় অভিয়োগ দায়েরে করেন তার মা কুহিনুর বেগম। অভিযোগের পর থেকে মোক্তার ও তার সহযোগীরা ভুক্তভোগীর পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (১৫ আগস্ট) দক্ষিণ চরভাসানিয়ায় ঘটস্থলে যান মাধবদী থানার উপপরিদর্শক মো. মনির হোসেন। তিনি জানান, তারা ওই এলাকায় থাকাকালেই মোক্তারের সহযোগীরা ওই ছাত্রীর পরিবারের লোকজনকে পাকড়াও করে। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি প্রাণের ভয়ে স্থানীয় মহিলা ইউপি সদস্যের আশ্রয়ে রয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এ ব্যপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ