সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ৮০ শতাংশে ফিরেছে: যুক্তরাষ্ট্র স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে কোনো বাধা নেই ফজরের পর ঝাড়ু দেওয়া এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী কেউ আইনের ঊর্ধ্বে নন: প্রতিমন্ত্রী ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী ‘দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, অর্থনীতির সাফল্যের দাবি অর্থহীন’ ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি সই, ১ এপ্রিল থেকে কর্মী নেবে জাপান ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার

কাশ্মিরে বিক্ষোভের ঘটনা স্বীকার করল ভারত সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের সংবিধান থেকে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ঘোষণায় কারফিউ ভেঙে রাস্তায় নামে মানুষ। কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে একাধিক বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া গেলেও ভারত সরকার তা অস্বীকার করেছিল।

বিবিসি বাংলা জানায়, এসব বিক্ষোভের খবর প্রাথমিকভাবে ভারত সরকার ‘অতিরঞ্জিত’ ও ‘ভুল’ বলে দাবি করলেও মঙ্গলবার এক টুইটে শ্রীনগরে হওয়া একটি বিক্ষোভের সত্যতা স্বীকার করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের করা এক টুইটে ৯ অগাস্ট শ্রীনগরের সাওরা অঞ্চলে হওয়া বিক্ষোভের বিষয়টি স্বীকার করা হলেও বিক্ষোভকারীদের ওপর পুলিশ কোনো গুলি ছোঁড়েনি বলে দাবি করা হয়।

তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত একাধিক ভিডিওতে দেখা গেছে, পুলিশ বিক্ষোভকারীদের ওপরে পেলেট গান ব্যবহার করেছে। এতে চোখ হারিয়েছেন বেশ কয়েকজন বিক্ষোভকারী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের টুইটটিতে বলা হয়, “গণমাধ্যম শ্রীনগরের সাওরা এলাকার খবর প্রকাশ করেছিল। ৯ আগস্ট স্থানীয় একটি মসজিদ থেকে সাধারণ মানুষ যখন ঘরে ফিরছিল, তখন কিছু দুষ্কৃতকারী তাদের সঙ্গে যোগ দেয় এবং পুলিশের দিকে পাথর ছুড়ে মারে।”

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ