মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

দৃষ্টিহীনদের জন্য ফেসবুক-ইন্সটাগ্রাম-হোয়াটস অ্যাপের বিশেষ ফিচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দৃষ্টিহীনদের সুবিধার জন্য সব ছবিতে বর্ণনামূলক লেখা বা অটোমেটিক অল্টারনেটিভ টেক্সট ফিচার চালু করেছে ফেসবুক। ফেসবুকের পাশাপাশি ইন্সটাগ্রাম ও হোয়াটস অ্যাপেও এক রকম নিরবেই বিশেষ এই সুবিধাটি চালু করে সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

জুলাই মাসের শুরুর দিকে ফেসবুকের সব ফিচার চালু থাকলেও টাইমলাইনে ছবি দেখতে না পাওয়ার অভিযোগ করেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ফেসবুক ব্যবহারকারীরা। শুধু ফেসবুকেই নয় একই সমস্যা দেখা দেয় ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপেও। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছবি দেখতে না পাওয়ায় বিভ্রাটে পড়েন এর ব্যবহারকারীরা।

পরে জানা যায়, ইন্সটাগ্রামসহ সব ছবিতে ছবির বর্ণনা সংযুক্তের কাজ করছে বৃহৎ আইটি প্রতিষ্ঠান ফেসবুক। আর এ কারণেই ছবি লোড না হওয়াসহ বিভিন্ন সমস্যার মুখোমুখি হন গ্রাহকরা। ফেসবুক বলছে, দৃষ্টিহীনদের জন্যই মূলত বিশেষ এই ফিচারটি চালু করেছে তারা। ছবি দেখতে না পেলেও ছবির বর্ণনা থেকে ছবিটি সম্পর্কে ধারণা পাবেন ব্যবহারকারী।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ