শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

উত্তরাঞ্চলে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ালো খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব শেখ গোলাম আসগর বলেছেন, সরকার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে। দেশের উত্তরাঞ্চলের বন্যাদুর্গত এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। সরকারের পক্ষ থেকে অসহায় বন্যাদুর্তদের মাঝে তেমন কোন ত্রাণ তৎপরতা নেই।

আমরা উত্তরাঞ্চলের বন্যা ক্ষতিগ্রস্থ জেলাসমূহকে দুর্গত এলাকা ঘোষণা দিয়ে সেখানে সরকারের পক্ষ থেকে ব্যাপক ত্রাণ তৎপরতার দাবি জানাচ্ছি। একই সাথে সমাজের সামর্থবান সকলকে দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

আজ বৃহস্পতিবার গাইবান্ধার বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন। খেলাফত মজলিসের পক্ষ থেকে বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, সয়াবিন তেল, নগদ অর্থ ইত্যাদি

এর আগে গতকাল ৩১ আগস্ট খেলাফত মজলিসের কেন্দ্রীয় ত্রাণ টিম কুড়িগ্রামের চিলমারীর থানাহাটি ইউনিয়র ও সদরের পাঁচগাছী-যাত্রাপুর ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে।

গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলার কয়েকটি জায়গায় খেলাফত মজলিসের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, গাইবান্ধা জেলা সভাপতি অধ্যাপক গোলাম আজম, সহসভাপতি প্রভাষক জহুরুল ইসলাম, সেক্রেটারী মাওলানা কাজী আবু সাঈদ খুদরী, এ কে এম মেহেদী হাসান, হাজী আবদুল করিম মিন্টু, ছাত্র নেতা আজীজ উল্লাহ আহমদী, ইঞ্জিনিয়ার এস এম রশিদুল ইসলাম, মাওলানা ফিরোজ আহমদ প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ